, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৬৬ পড়া হয়েছে

শিমুল রেজা,
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি ও শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে আবার একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার লিটন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, এসময় তিনি বলেন, সড়কে শৃঙ্খলা মেনে চলার মধ্যদিয়ে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নেবো। সড়কে চলার সময় ভাবতে হবে, আপনার পরিবার আছে, তারা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আইন প্রয়োগ করে কেবল সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়ক আইন মেনে নিরাপদ গতিতে যানবাহন চালনা করতে হবে। পাশাপাশি পথচারী সহ সকলে সচেতন ভাবে রাস্তা পারাপার হতে হবে। একে অপরকে সচেতন করতে হবে। উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ট্রাক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল টনিক, ছাত্রনেতা আসলাম হোসেন অর্ক সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫