, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১২৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০শে অক্টোবর) ভোরে পৌরশহরের কোর্টপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- জীবননগর থানার পুরাতন লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. ওসমান (৩৬) এবং কক্সবাজারের টেকনাফ থানার শ্যামলাপুর চৌকিদারপাড়ার হাফেজ আহমেদের ছেলে মুনসুর আলম (২৪)। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর পৌরশহরের কোর্টপাড়ায় হাফিজুর রহমানের ৩ তলা বিল্ডিংয়ের নিচতলার পূর্ব পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ওসমানের দুই কক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে অভিযান চালিয়ে ওসমান ও মুনসুর আলমকে আটক করা হয়। এসময় ওই কক্ষের ওয়ারড্রোপ হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫