, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে বাক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে জহুরুল ইসলাম নামের এক বাক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিন হাসপাতালপাড়ার মৃত. মাদার বক্সের ছেলে। তিনি কথা বলতে পারেন না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

আহত জহুরুল ইসলামের বড় ভাই মনি বলেন, ছোট ভাইয়ের ছেলে ফোন দেয় আমাকে। আমি হাসপাতালের মধ্যে এসেই দেখি রাজু আমার ভাইকে কোপাচ্ছে। আমি রাজুর উদ্দেশ্যে বলি আমি ওর বড় ভাই, কোপ মারিস না। তারপরও তিনটা কোপ মেরেছে। তিনি আরও বলেন, আমার ছোট ভাই বাক প্রতিবন্ধী। কথা বলতে পারেনা। আমি যতটুকু জানতে পেরেছি দুজনের মধ্যে কোন টাকা নিয়ে বিরোধ হয়েছিল। তাই বলে একজন বাক প্রতিবন্ধীকে কোপাবে? এদিকে, এ ঘটনার পর সদর হাসপাতাল চত্বরে যুব সমাজের উদ্যোগে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। তাদের দাবি, দ্রুত অভিযুক্তকে দ্রুত আটক করে আইনি ব্যবস্থা নিতে হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, তার শরীরে দুইস্থানে জখমের চিহৃ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদূর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে বাক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫