, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের শরীর থেকে পা বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে দ্রুতগতির পিকআপের ধাক্কায় জয়নাল (৬০) নামের এক বৃদ্ধের শরীর থেকে ডান পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডিঙ্গেদহ এলাকায় মওলা ডাক্তারের বাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। আহত জয়নাল সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের হাসপাতালপাড়া গ্রামের মৃত জহিরুদ্দিন মণ্ডলের ছেলে। পেশায় তিনি দিনমজুর।

আহতের বোন ফাতেমা জানান, “আমরা সরোজগঞ্জ থেকে কাজ শেষে আলমসাধুতে করে বাড়ি ফিরছিলাম। ডিঙ্গেদহ এলাকায় এসে রাস্তার পাশে গাড়ি দাঁড় করালে কয়েকজন নেমে যায়। তখন আমার ভাই জয়নাল এখনও গাড়ির এক পাশে বসা ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী পিকআপ আলমসাধুকে ধাক্কা দিলে তার ডান পা শরীর থেকে বিচ্ছিওওন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম বলেন, “আহত জয়নালকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পা ছিন্ন অবস্থায় ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের শরীর থেকে পা বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫