, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপা জব্দ

  • প্রকাশের সময় : ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬২ পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে ৬ বিজিবি।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পথে ভারতীয় রুপা চোরাচালান হবে। তার নির্দেশনায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপি কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে বয়রা মাঠ এলাকায় এ্যাম্বুশ করা হয়। সকাল প্রায় ৯টার দিকে টহল দল এক ব্যক্তিকে গামছা হাতে সীমান্তের ভেতরে প্রবেশ করতে দেখে। বিজিবি উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি গামছাটি ফেলে পালিয়ে যায়। পরে গামছাটি উদ্ধার করে তল্লাশি চালালে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে রুপা পাওয়া যায়। জব্দকৃত রুপার পরিমাণ দাঁড়ায় ১ কেজি ৬৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার ১৫০ টাকা।
ঘটনার বিষয়ে জগন্নাথপুর বিওপির নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপা জব্দ

প্রকাশের সময় : ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫