, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অপরাধে এক যুবকের কারাদণ্ড দর্শনার সাড়াবাড়িয়া বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলির, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি

দামুড়হুদা ডুগডুগী গ্রামে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা হয়েছে

  • প্রকাশের সময় : ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে।ডুগডুগী হাট কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে এ ঝাপান খেলা। ঢোল আর গানের তালে তালে সাপুড়েরা নাচছেন সঙ্গে সাপও দেখাচ্ছে নানান অঙ্গভঙ্গি।কেউবা গলায় সাপ জড়িয়ে দেখাচ্ছে নানা শারীরিক কসরত। উপস্থিত নারী-পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন এ খেলা।

চুুয়াডাঙ্গা জেলার রঘুনাথপুর থেকে ঝাপান খেলা দেখতে আসা আমিনুলল ইসলাম জানান, এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। সাপ ভয়ংকর একটি প্রাণী।

সেই সাপ সাপুড়ের কথায় হেলছে-দুলছে, ঘাড়ের উপর নাচছে, গলায় পেছিয়ে ধরে আছে, হাতে ছোবল দিচ্ছে কত কী। দেখলে অবাক লাগে।হাট কমিটির সাধারণ সম্পাদক মদন কুমার ঘোষ জানান, যে সাপুড়ে সর্দার দ্বীনেশ কুমার দেবনাথ এর ইশারা ইঙ্গিত সাপকে ঠিক বুঝিয়ে দেয় শুধু মানুষকে আনন্দ দেয়ার জন্যই এ খেলা নয় বরং মর্যাদার লড়াইও বটে।সাপের এই ঝাঁপান খেলা দেখতে কয়েক উপজেলা থেকে মানুষ আসে, এটাই আমাদের বড় প্রাপ্তি।হাট কমিটির সভাপতি মোঃ রিপন শাহ জানান, দামুড়হুদা উপজেল সদরের ডুগডুগী ,তারিনীপুর, লোকনাথপুর, বাস্তপুর, রঘুনাথপুর, কাদিপুর, হাউলী, দুধপাতিলা, জয়রামপুর সহ বিভিন্ন এলাকা থেকে এসেছে অসংখ্য মানুষ।

দুই দলে ১০-১২ জন সাপুড়ে খেলায় অংশ নেয়। এতে করে ঝাঁপান খেলা সুন্দর সাবলীল ভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অপরাধে এক যুবকের কারাদণ্ড

দামুড়হুদা ডুগডুগী গ্রামে ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা হয়েছে

প্রকাশের সময় : ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫