, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দর্শনায় দিনে-দুপুরে স্বর্ণের দোকানিকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৩ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বন্ধু জুয়েলার্স’-এ মঙ্গলবার বিকেলে দিনে-দুপুরে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানে ঢুকে মালিক সঞ্জয় কুমার সান্তারাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট হয়েছে কিনা পুলিশ তা তদন্ত করছে।

আজ মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। দর্শনা থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে জনবহুল এই বাজারে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তরা অতর্কিতে দোকানে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই দোকানি সঞ্জয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার শরীরে একাধিক স্থানে আঘাত লাগায় ব্যাপক রক্তপাত হয়। এসময় হামলাকারীরা দোকানের ভিতরে ঢুকে লুটপাট করার চেষ্টা করে।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন আশেপাশের ব্যবসায়ীরা। পরে তারা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত সঞ্জয়কে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এ ধরনের দুঃসাহসিক হামলার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দর্শনায় দিনে-দুপুরে স্বর্ণের দোকানিকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫