, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

ভারতে পাচারকালে ৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ১৪৯ পড়া হয়েছে

যশোরে বিজিবি আলাদা অভিযানে প্রায় আট কোটি টাকা দামের ৩৬ পিস স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে মহাসড়কের দুই স্থানে সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালান উদ্ধার ও চোরাচালানিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের লোন অফিসপাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আনন্দচন্দ্র দাসের ছেলে সুজনকুমার দাস বাপ্পি (৩৪)।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আজ সকাল সাড়ে ৬টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অবস্থান নেয়।

এ সময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাজিদকে গ্রেপ্তার করে। এরপর তার মানিব্যাগ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, বিজিবির আরেকটি টিম সকাল সাড়ে ৯টায় যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার অবস্থান নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালায়। এ সময় তারা জাহিদ ও বাপ্পিকে আটক করে।

এরপর তাদের কোমরে লুকিয়ে রাখা ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করে। দুই অভিযানে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য সাত কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা। বিজিবির এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন।এরপর যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে এগুলো নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ভারতে পাচারকালে ৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫