, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদার দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

  • প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
  • ২৭৩ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯), মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘড়িয়া সীমান্তে অবস্থান নেয় টহল দল। সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে দুইজনকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আটক করা হয়। এ সময় আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

দামুড়হুদার দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫