, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে অভিনব কায়দায় চোরাচালানের সাড়ে তিন কোটি টাকার পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ পড়া হয়েছে

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। গত রাত আনুমানিক দুইটার দিকে একটি কাভার্ড ভ্যান সেখানে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাঠের গুড়া ভর্তি বস্তা দেখে সন্দেহ হলে সব বস্তা নামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

একই সময়ে অপর একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযানে বিওপি এলাকায় ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ট্রাকও জব্দ করা হয়।

চোরাচালানি পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,

“বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এসব অভিযান শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে অভিনব কায়দায় চোরাচালানের সাড়ে তিন কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশের সময় : ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫