, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঐতিহাসিক মাষ্টার বাড়ী পশুর হাটের ইজারা পেলেন সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান আকাশ দর্শনায় শপিং ব্যাগে দ্বারা মোড়ানো রেলস্টেশনের পাশে থেকে ৩৬ বোতল ফেয়ারডিল উদ্ধার দর্শনা কেরু চিনিকলে মাত্র ১ ৮ মাসে দ্বায়িত্ব গ্রহণের পর দৃশ্যপট পরিবর্তন, মুনাফা অর্জনে প্রায় নয় দশকের ইতিহাসে সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : এক মিনিট আগে
  • ৪ পড়া হয়েছে
শিমুল রেজা
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ, শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে)দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।‌সেমিনারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ভূমি সেবা কার্যক্রম ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা এই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন।”
আরও বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে হওয়ায় মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ১৯ মে থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ আগামী ২১ মে পর্যন্ত চলবে। এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে একাধিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে থেকে ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি সেবা ও ভূমি বিষয়ক পরামর্শসহ নানা ধরনের সেবা প্রদান করা হচ্ছে।
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশের সময় : এক মিনিট আগে