, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঐতিহাসিক মাষ্টার বাড়ী পশুর হাটের ইজারা পেলেন সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান আকাশ দর্শনায় শপিং ব্যাগে দ্বারা মোড়ানো রেলস্টেশনের পাশে থেকে ৩৬ বোতল ফেয়ারডিল উদ্ধার দর্শনা কেরু চিনিকলে মাত্র ১ ৮ মাসে দ্বায়িত্ব গ্রহণের পর দৃশ্যপট পরিবর্তন, মুনাফা অর্জনে প্রায় নয় দশকের ইতিহাসে সর্বোচ্চ চুয়াডাঙ্গায় অশ্লীল টিকটক ভিডিও তৈরির অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : ১১ মিনিট আগে
  • ৩ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গায় মাদক নির্মূল অভিযানে কঠোর মনোভাব নিয়ে কাজ করছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। অভিযানে মাঠপর্যায়ে সার্বিক নেতৃত্ব দিচ্ছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ রুহুল কবীর খান। তার দিকনির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) হিমেল রানা’র তত্ত্বাবধানে রবিবার রাত ১০টার দিকে দর্শনা থানা পুলিশের এসআই ইমরান হাসান সঙ্গীয় ফোর্সের একটি চৌকশ টিম দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় মাদক কারবারি । পরে ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সাইডবক্স ও সিটের নিচ থেকে ৪৮ বোতল এস্কাফ উদ্ধার করে পুলিশ ।

পুলিশ জানায়, রবিবার (১৭ মে) রাতে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের বসত বাড়ীর সামনে ইটের রাস্তা দিয়ে মোটরসাইকেল করে মাদকদ্রব্য নিয়ে যাবার সময় তা পুলিশ দেখতে পায়। এ সময় পুলিশ তাকে ধাওয়া করলে রেজিস্ট্রেশন বিহিন লাল রংয়ের ১২৫ সিসি হিরো হোন্ডা মোটরসাইকেল ফেলে আকন্দবাড়ীয়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে বিল্লাল হোসেন ওরফে বাবু (৩২) দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সাইডবক্স ও সিটের নিচ থেকে ৪৮ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) হিমেল রানা’র জানান, পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। তিনি আরও জানান, মাদক নির্মূলে দর্শনা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার

দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের সময় : ১১ মিনিট আগে