, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধে মেহেরপুরে বিজিবির জনসচেতনতামূলক সভা

  • প্রকাশের সময় : ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৩৬ পড়া হয়েছে

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে মেহেরপুরে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এ সময় সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্তে গবাদিপশু না চরানো, নারী ও শিশু পাচার রোধ এবং মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনসাধারণকে এসব বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবেদার মোহাম্মদ এনামুল করিব।

তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনগণের ভূমিকা সীমান্তের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যুগের পর যুগ এখানে বসবাস করছেন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে বিজিবির টহল তৎপরতা আরও কার্যকর করা সম্ভব। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।”

এছাড়াও এ সময় হাবিলদার মো. মতিয়ার রহমান, সিপাহী আরিফুর রহমান, সিপাহী নাইম, সিপাহী জুয়েল, সিপাহী আহাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধে মেহেরপুরে বিজিবির জনসচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫