, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার জীবননগরে গ্রাম আদালতের কার্যকর বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না: মাহমুদ হাসান খান বাবু

  • প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৪২ পড়া হয়েছে
শিমুল রেজা
বিএনপির ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু (বাবু খান)। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জীবননগর পৌর পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দুসম্পাদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।বাবু খান বলেন, আমারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। যে বক্তব্য জনাব তারেক রহমান দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ, আমরা যে যার অবস্থান থেকে কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভুল-ক্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। আমাদের দল যেটা বলে, সেটা হচ্ছে, আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আমরা এটা মনে প্রাণে ধারণ করি। আপনারা যদি বাস্তবে দেখার সুযোগ দেন, জনাব তারেক রহমান প্রমাণ করে দেখাবেন।জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ধর্ম ুনিয়ে মাঝে মাঝে যে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয়, এবং সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে বয়ান দেওয়া হয়। এই বয়ান থেকে আমরা সম্পর্ণ দূরে থাকব। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু এসব বয়ানে বিশ্বাসী না।
বাবু খান আরও বলেন, একেবারে শেষ দিকে এসেছি, কিছু মনে করবেন না। আজ আপনাদের বিসর্জনের দিন। ধর্মীয় আচার-আচারণ পালন করেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিন, সিরিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, খোকা, সরোয়ার হোসেন, সাইদুর, রনন, সুমন, বাদশা, ছাত্রদলের সদস্যসচিব রিমন প্রমুখ।
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭

বিএনপি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না: মাহমুদ হাসান খান বাবু

প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫