, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার

পিতার স্বপ্ন পূরণে হেলিকপ্টারের চড়ে জীবননগরে বিয়ে করতে আসলেন সৌদি প্রবাসী শাকিব

  • প্রকাশের সময় : ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩৯২ পড়া হয়েছে

রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক বর।  ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে। শুধু পিতার শখ পূরণ আর প্রিয়তমাকে চমকে দেওয়ার জন্যই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন সৌদি প্রবাসী সাকিব(২৩)।

শাকিব ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের বিল্লাল খানের পুত্র। পিতা পুত্র দুজনেই সৌদি প্রবাসী। তিন ভাই বোনের মধ্যে শাকিব পরিবারের বড় পুত্র। গতকাল শুক্রবার দুপুরে তিনি নিজ গ্রাম থেকে আকাশপথে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন এবং মাত্র ৬ মিনিটেই পৌঁছে যান জীবননগর হাই স্কুল মাঠে তারপর সেখান থেকে প্রাইভেট যোগে পৌঁছে যান কনের বাড়িতে। এদিকে হেলিকপ্টারটি হাই স্কুল মাঠে অবতরণ করতেই মুহূর্তে ভিড় জমে যায়। মাঠ যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন। কনের বাড়ির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বরকে।

বর শাকিব জানান, ছোটবেলা থেকে আমার বাবার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। দীর্ঘদিন ধরে সৌদি আরবে পিতা -পুত্র বসবাস করছেন। সেখানে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

কনে আসমা খাতুন(১৯) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ইব্রাহিম খলিলের কন্যা। তিনি মাদ্রাসায় মাওলানা বিষয়ে পড়াশোনা করছিলেন।

এদিকে কনের পিতা ইব্রাহিম খলিল জানান, আমার কন্যার পাঁচ মাস আগে শাকিবের সাথে বিয়ে হয়। এরপর আমার বেয়াই বিল্লাল খানের স্বপ্ন পূরণের জন্য জামাই হেলিকপ্টারে করে আমার কন্যাকে তুলে নিতে আসলো। আর এতে আজ আমরা অনেক খুশি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে সঙ্গে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাকিব। পুরো গ্রামজুড়ে এখনও আলোচনার ঝড়-এই বিয়ে যেন বাস্তবের রূপকথা!

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিতার স্বপ্ন পূরণে হেলিকপ্টারের চড়ে জীবননগরে বিয়ে করতে আসলেন সৌদি প্রবাসী শাকিব

প্রকাশের সময় : ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫