, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দামুড়হুদায় এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর!

  • প্রকাশের সময় : ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৩৭৯ পড়া হয়েছে

এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধ পাতিলা গ্রামে এক গাভি একই সাথে তিনটি বাছুর জন্ম দিয়েছে।

রোববার (১০ আগস্ট) সকালে হাউলি ইউনিয়নের ওই গ্রামে ঘটে এই বিরল ঘটনা। বর্তমানে গাভি ও তিনটি বাছুরই সুস্থ রয়েছে।

VID_20250810_165944_exported_0

হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক রুনু জানান, গরুর মালিক ফোনে জানালে তিনি দ্রুত সেখানে পৌঁছে প্রসব করান। প্রথমে দু’টি বাছুর জন্মের পর গাভি দাঁড়িয়ে গেলে তিনি মনে করেছিলেন প্রসব শেষ। কিন্তু আচরণ দেখে সন্দেহ হওয়ায় আবার পরীক্ষা করে দেখা যায়, পেটে আরও একটি বাছুর রয়েছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি। আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম, বলেন তিনি।

thumbnail_IMG_20250810_165848_1~2

গরুর মালিক মর্জিনা আক্তার বলেন, এক বছর আগে কেনা গাভীটির দেখাশোনা যত্ন করেছেন তিনি। গর্ভাবস্থায় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। কিন্তু একসঙ্গে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি, আনন্দ প্রকাশ করে জানান তিনি

thumbnail_IMG_20250810_165848_1~2

চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, বাছুরগুলোর কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম হয়েছে। এটি অস্বাভাবিক নয়, তবে বিরল ঘটনা। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়, তিনটি একসঙ্গে জন্ম দেওয়া সচরাচর দেখা যায় না। অনেক ক্ষেত্রে সুপার ওভিউলেশন বা হরমোনজনিত কারণে এমন হয়।

thumbnail_IMG_20250810_172017~2

তিনি জানান, গাভি ও বাছুরগুলোর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

দামুড়হুদায় এক গাভি একসঙ্গে জন্ম দিল তিন বাছুর!

প্রকাশের সময় : ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫