, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দর্শনায়-৬ বিজিবির অভিযানে ১১ কেজি ভারতীয় দানাদার রুপাসহ দুই পাচারকারী আটক

  • প্রকাশের সময় : ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৪২৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ভারতীয় রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত রুপার বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা। শনিবার দুপুরে দর্শনা পৌর এলাকার আজিমপুর ফুড গোডাউনের সামনে থেকে রুপাসহ পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) এবং আনোয়ারপুর পাড়ার জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক হায়দার আলী জানান, ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনার আজিমপুর এলাকায় ফুড গোডাউনের সামনে অবস্থান নেয়। এ সময় দুইজন ব্যক্তি বিজিবির টহল দল দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে একটি কার্টন উদ্ধার করা হয়। কার্টনের ভেতর থেকে প্রায় ১১ কেজি ওজনের দানাদার রুপা উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

দর্শনায়-৬ বিজিবির অভিযানে ১১ কেজি ভারতীয় দানাদার রুপাসহ দুই পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫