, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দর্শনায় কেরু চিনিকলে আখ চাষী সমাবেশে ভবিষ্যৎ পরিকল্পনা ও চাষ সম্প্রসারণের বার্তা

  • প্রকাশের সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩৯০ পড়া হয়েছে

দামুড়হুদার দর্শনা কেরু চিনিকলে সমাবেশ করেছেন আখ চাষিরা। আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে দর্শনা কেরু চিনিকলের ট্রেনিং কমপ্লেক্স ভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের (এফসিএমএ) সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যুগ্ম সচিব ড. আব্দুল আলিম খান পরিচালক (ইক্ষু গবেষণা)। বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন (প্রধান সিপিই) ও ড. জেবুন নাহার ফেরদৌস (প্রধান টিএস) বাংলাদেশ-চিনি ও খাদ্যশিল্প করপোরেশন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চিনিকল সচল রাখতে হলে আখের উৎপাদন বাড়াতেই হবে। চাষিদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মানসম্মত বীজ উৎপাদনের লক্ষ্যে নানা উদ্যোগ চলছে। কেরু ব্র্যান্ডের গুণগতমান বজায় রেখে আমাদের বাজারে জায়গা করে নিতে হবে।” আলোচনায় অংশ নেন চাষি শামীম হাসান, আজিজুল হক ডাবলু, আবজালুর রহমান ধীরু, আব্দুল বারী, মোর্শেদুর রহমান, লিংকন ও সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, বীজ পরিদর্শক দেলোয়ার হোসেন, খামার ব্যবস্থাপক সুমন কুমার সাহা এবং বিভিন্ন সাব-জোন প্রধানগণ। সম্মেলনে চুয়াডাঙ্গা ও আশেপাশের প্রায় দেড় শতাধিক আখ চাষি অংশগ্রহণ করেন।

পরে অতিথিরা কেরুর অফিসার্স ক্লাব মাঠে একটি বারোমাসি কাঁঠালগাছ ও হাঁড়িভাঙা আমের চারা রোপণ করেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

দর্শনায় কেরু চিনিকলে আখ চাষী সমাবেশে ভবিষ্যৎ পরিকল্পনা ও চাষ সম্প্রসারণের বার্তা

প্রকাশের সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫