, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দর্শনায় কেরু কোম্পানীর আখচাষীদের আখ চাষে দ্বিগুণ লাভ, কৃষকদের মুখে ফুটেছে হাসি

  • প্রকাশের সময় : ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৯ পড়া হয়েছে

দর্শনা কেরু সাবজোন মিলগেট পূর্ব শৈলমারী গ্রামে আখচাষী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শৈলমারী মসজিদ মোড়ে এ আখচাষী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষী আজিবর রহমান। ২০২৫-২০২৬ রোপণ ও মাড়াই মৌসুমে আখ রোপণ এবং পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। এ সময় তিনি বলেন, “আপনারা আগাম আখ চাষ করলে আপনাদের ভর্তুকি দেওয়া হবে। এতে আখের ফলন ভালো হবে এবং চিনির আহরণ বাড়বে। তাই ভালো মানের বীজের আখ সরবরাহ করুন, এতে আপনারা অনেক লাভবান হবেন। অন্যান্য ফসলের তুলনায় ক্ষতির সম্ভাবনা কম হবে। তাই আপনারা আখ চাষের প্রতি মনোযোগ দিন। দেখবেন আপনাদের উন্নতি হচ্ছে, পাশাপাশি চিনিকলও ঘুরে দাঁড়াচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (কৃষি সম্প্রসারণ) মাহবুবুর রহমান, এসসিডিএ মাহফুজুল আলম রতন ও সিডিএ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান।

আখচাষীদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম মোল্লা, মাসুম মোল্লা, ছমির আলি, আসলাম, রায়হান মোল্লা, সামসুল, আছির, ওহিদুল মাস্টারসহ শতাধিক চাষি

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

দর্শনায় কেরু কোম্পানীর আখচাষীদের আখ চাষে দ্বিগুণ লাভ, কৃষকদের মুখে ফুটেছে হাসি

প্রকাশের সময় : ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫