, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

টানা বর্ষায় খেটে খাওয়া মানুষের পাশে জীবননগরের ইউএনও

  • প্রকাশের সময় : ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৪১১ পড়া হয়েছে

টানা বর্ষা ও বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার জীবননগরের শ্রমজীবী, ছিন্নমূল ও অসচ্ছল মানুষ। ঠিক এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার—চাল, ডাল, তেল, লবণ, চিনি ও মসলা—পৌঁছে দিচ্ছেন ইউএনও নিজেই। তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল। সেই সঙ্গে সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি।

গত এক সপ্তাহ ধরে জীবননগর উপজেলাসহ আশপাশের এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে করে দিনমজুর, রিকশা-ভ্যান ও অটোরিকশা চালকসহ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের অনেকেরই তিনবেলা ঠিকমতো খাবার জুটছে না।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সোমবার (১৪ জুলাই) দুপুর থেকে ইউএনও আল-আমীন বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে এসব অসচ্ছল মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

পেয়ারাতলা গ্রামের ভ্যানচালক মো. রায়হান উদ্দিন বলেন, “ইউএনও স্যার নিজে এসে খাবার দিয়ে গেছেন। কয়েকদিন ধরে কাজ নেই, সংসারে ৬ জন সদস্য নিয়ে খুব কষ্টে ছিলাম। আজ কিছুটা স্বস্তি পেলাম।”

সহায়তা পাওয়া রহিমা খাতুন বলেন, “স্যার বাড়িতে এসে নিজ হাতে খাবার দিয়েছেন। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।”লক্ষীপুর গ্রামের বাসিন্দা আমীর হোসেন বলেন, “এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই, প্রশাসনের এমন মানবিক কার্যক্রম নিয়মিত হোক।”

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, “বর্ষায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। খবর পেলেই আমি নিজে গিয়ে তাদের হাতে শুকনো খাবার তুলে দিচ্ছি। যতদিন বর্ষা চলবে, ততদিন আমাদের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

টানা বর্ষায় খেটে খাওয়া মানুষের পাশে জীবননগরের ইউএনও

প্রকাশের সময় : ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫