, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৪০৭ পড়া হয়েছে

জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকেরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া তাঁরা নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মোছা. দিল আরা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, হাসাদাহ কামিল মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান, জীবননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক আজকের পত্রিকা ও এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট মো. রিপন হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আল আমীন বলেন, এ পি জে আব্দুল কালামের উক্তি, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। আমি শিক্ষার্থীদের বলব, তোমরা ১০ বছর পুড়ে এসএসসিতে সফল হয়েছো, পরের দুই বছর পুড়ে এইচএসসিতে সফল হয়েছো। তোমাদের আরও সফল হতে হলে আরও পুড়তে হবে। একদিন তোমার শুধু জীবননগর না, কেউ জেলা, কেউবা দেশ-বিদেশে নেতৃত্ব দেবে। আশা করে সবাই জীবননগরের ভালোর দিকটা খেয়াল রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করতে হবে। আজ তোমরা জীবননগরের সেরা হয়েছে, আশা করব ভবিষ্যতে তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ হবে। আপনারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে যাবেন। আজ যাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে তারা একদিন জীবননগরের নেতৃত্ব দেবেন। আশা করি আপনারা জীবননগরের কথা মনে রাখবেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫