, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চেক ডিজঅনার, আইনি ব্যবস্থা নিতে হলে যা লাগবে

  • প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৪১৭ পড়া হয়েছে

চেক ডিজঅনার বা প্রত্যাখ্যাত চেকের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে হলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষণে রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞ আইনজীবীদের মতে, সঠিক ও উপযুক্ত প্রমাণই চেক ডিজঅনার মামলায় জয়ের মূল চাবিকাঠি। তাই এ মামলার জন্য নিচের গুরুত্বপূর্ণ নথিগুলো অপরিহার্য।

মূল চেক ও ডিজঅনার স্লিপ: অভিযুক্ত ব্যক্তির প্রদত্ত চেকটি হচ্ছে মামলার প্রাথমিক প্রমাণ। চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর যদি ‘পর্যাপ্ত ব্যালেন্স নেই’ বলে প্রত্যাখ্যাত হয়, তবে ব্যাংক থেকে একটি ডিজঅনার স্লিপ দেওয়া হয়। মূল চেক ও ডিজঅনার স্লিপ— এ দুটি নথি চেক মামলার ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ।

লিগ্যাল নোটিশের কপি: চেক প্রত্যাখ্যাত হওয়ার পর অভিযুক্তকে আইনি নোটিশ পাঠানো বাধ্যতামূলক। এটি সাধারণত আইনজীবীর মাধ্যমে পাঠানো হয় এবং তার একটি কপি বাদীর কাছে সংরক্ষণে রাখতে হয়। অনেকে পত্রিকার মাধ্যমে নোটিশ প্রকাশ করে থাকেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার কাটিং সংযুক্ত রাখা উত্তম।

ডাক বিভাগের রিসিপ্ট ও প্রাপ্তি স্বীকার রসিদ: নোটিশ পাঠানোর প্রমাণ হিসেবে ডাক বিভাগের রিসিপ্ট অত্যন্ত প্রয়োজনীয়। যদি অভিযুক্ত ব্যক্তি নোটিশ গ্রহণ করে, তাহলে প্রাপ্তি স্বীকার রসিদ সংযুক্ত করা মামলার পক্ষকে আরও শক্তিশালী করে। আর যদি নোটিশ ফেরত আসে তাহলেও রিসিপ্ট প্রমাণ করে যে বাদী আইনি প্রক্রিয়া মেনেই নোটিশ পাঠিয়েছেন।

লেনদেন-সংক্রান্ত চুক্তিপত্র: চেকের পেছনে যে লেনদেন বা আর্থিক সম্পর্ক রয়েছে, তা যদি কোনো চুক্তিপত্র বা স্ট্যাম্পে লিখিত হয়, তাহলে তা মামলার শক্ত ভিত্তি গড়ে তোলে। যেমন- ধারের চুক্তিপত্র, বিনিয়োগ সংক্রান্ত চুক্তি বা অন্য আর্থিক নথি, যা লেনদেনের কারণ ব্যাখ্যা করে।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের তালিকা

চেক ডিজঅনার মামলার জন্য সাধারণত যেসব ডকুমেন্টস অপরিহার্য—
মূল চেক
চেক ডিজঅনার স্লিপ
লিগ্যাল নোটিশের কপি
ডাক বিভাগের রিসিপ্ট
প্রাপ্তি স্বীকার রসিদ (যদি থাকে)
চুক্তিপত্র বা লেনদেন-সংক্রান্ত নথি
চেক ডিজঅনার মামলা একটি স্পর্শকাতর আর্থিক ও আইনি প্রক্রিয়া। যথাযথ প্রমাণ উপস্থাপন ও ডকুমেন্টস সংরক্ষণই এ ধরনের মামলায় সফলতার অন্যতম চাবিকাঠি।

আইনজীবীদের মতে, যদি উপরোক্ত নথিগুলো সঠিকভাবে উপস্থাপন করা যায়, তাহলে ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

চেক ডিজঅনার, আইনি ব্যবস্থা নিতে হলে যা লাগবে

প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫