, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার গাইদঘাটে উত্তীর্ণ ২৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

  • প্রকাশের সময় : ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৩৬ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাইদঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রাইড গাইদঘাট নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোনারুল হাসান সুমন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজউকের কর্মকর্তা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব ইসলাম, গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলানায় ছিলেন গাইদঘাট ফয়জুল উলুম মাদরাসার শিক্ষক আবু সাঈদ। অনুষ্ঠানে গত শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- শরিকুল ইসলাম। তিনি বলেন, আজকে তোমরা যারা সংবর্ধিত হলে প্রত্যেকেই মেধাবী। তোমাদের স্বপ্ন দেখতে হবে, জীবনে অনেক বড় হওয়ার। যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয় না, তাই স্বপ্ন।বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুব ইসলাম বলেন, তোমাদের সামনে এখন অনেক পথ। এখন থেকেই নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে হবে। ভাল রেজাল্টের পাশাপাশি আলোকিত মানুষ হতে হবে। এজন্য উপস্থিত শিক্ষার্থীদের বই পড়ার পরামর্শ দেন।

প্রধান শিক্ষক সেলিম হোসেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মধ্য থেকেই আগামীতে কেউ হবে ডিসি কেউ এসপি কেউ বা হবে জজ। কিন্তু সবার আগে তোমাদের দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। কারণ দেশের প্রতি তোমাদের অনেক দায়বদ্ধ।‌ অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার গাইদঘাটে উত্তীর্ণ ২৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

প্রকাশের সময় : ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫