, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গার উথলী গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

  • প্রকাশের সময় : ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৪০৩ পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামে নুরজাহান (৭৪) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। নিহতের বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

পরিবারের সদস্যরা জানান, নুরজাহান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এরপর তিনি তার নিজ ঘরে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আর এই বিষয়ে বৃদ্ধার পুত্রবধূ নিশি জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে অভাব অনটনের কারণে তিনি সঠিকভাবে চিকিৎসা নিতে পারতেন না। এরপর বৃহস্পতিবার দুপুর বেলা সকলের অগোচরে তিনি দরজার খিল লাগিয়ে গলায় ফাঁস দেন। তারপর আমি আমার শাশুড়িকে বারবার ডাকলেও তিনি কোন সাড়া না দিলে দরজার ফাঁক দিয়ে দেখি তিনি গলায় কাপড় পেচিয়ে মাটিতে পড়ে আছেন। পরে আমার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আর এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছায়। এদিকে পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় সেই সাথে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করলে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে তাদেরকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এছাড়াও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার উথলী গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশের সময় : ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫