, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪০ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের হাসপাতাল সড়কে এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যৌথ স্বত্বাধিকারী জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত, শাকিল ও অলিকে ৩০ হাজার টাকা এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়। এ সময় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫