, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঘরে বসে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে ইসির নতুন স্মার্ট অ্যাপে

  • প্রকাশের সময় : ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭২ পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের ডিজিটাল সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে ভোটাররা ‘স্মার্ট ইলেকশন বিডি’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের যাবতীয় তথ্য জানতে পারবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, নতুন এই অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ইতোমধ্যেই অবমুক্ত করা হয়েছে। ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে নিজের ভোটকেন্দ্র খুঁজে নিতে পারবেন। কেন্দ্রের নাম, ঠিকানা, জিও লোকেশন, ম্যাপসহ ভোটকেন্দ্রের ছবি দেখার সুবিধা থাকছে। এছাড়া কেন্দ্রের দূরত্বও জানা যাবে।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় নির্দেশনা অ্যাপের মাধ্যমে সরাসরি পাওয়া যাবে। ভোটাররা প্রার্থীদের বিস্তারিত তথ্য, নিবন্ধিত রাজনৈতিক দল ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হলফনামাও দেখতে পারবে। এতে ভোটাররা প্রার্থীর যোগ্যতা ও সম্পদের সঠিক ধারণা নিয়ে ভোট দিতে সক্ষম হবেন।

ইসি আরও জানিয়েছে, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে ফলাফলও সরাসরি এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ফলাফল জানতে পারবে। এছাড়া, এই উদ্যোগ ভোটারদের ভোগান্তি কমাবে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভোটের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করবে।

নির্বাচন কমিশন আশা করছে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ভোটারদের জন্য সহজ ও কার্যকরী তথ্যসেবা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

ঘরে বসে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে ইসির নতুন স্মার্ট অ্যাপে

প্রকাশের সময় : ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬