, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আলমডাঙ্গার হারদিতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

  • প্রকাশের সময় : ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৩৯২ পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার হারদিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। বুধবার বিকেল থেকে উপজেলার হারদি ইউনিয়নের খালপাড়া এলাকার প্রেমিক শোভন ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

প্রেমিক শোভন ইসলাম ওই গ্রামের নুর ইসলামের ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী পাশ^বর্তী মীরপুর থানাধীন কুর্শা গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক শোভন ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন।

ওই কলেজছাত্রী জানান, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শোভন তাকে একাধিকবার ধর্ষণ করেছে। প্রেমের সম্পর্ক চলাকালিন ওই কলেজছাত্রীর ভাই বিদেশ থাকায় তার নিকট থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই শোভনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। গত ১ সপ্তাহ আগে শোভন গোপনে হারদি এলাকার বাগান পাড়ায় এক যুবতীকে বিয়ে করে। এ ঘটনাটি মঙ্গলবার ওই যুবতী জানতে পারলে বুধবার বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।

পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক শোভন ইসলামের মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

আলমডাঙ্গার হারদিতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

প্রকাশের সময় : ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫