, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আলমডাঙ্গায় কৃষি অফিসারকে বদলির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
  • ৩৪৫ পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় প্রথমবারের মতো একজন কৃষি কর্মকর্তার বদলির প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ কৃষকরা।গত বৃহস্পতিবার (২১আগস্ট ২০২৫) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপন আদেশে কৃষি অফিসার রেহেনা পারভীনকে হঠাৎ বদলি করা হয়।বদলির আদেশকে ‘অযৌক্তিক’ ও ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে গতকাল বুধবার আলমডাঙ্গা হাইরোড আল তায়েবার মোড়ে মানববন্ধন করেন। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক অংশ নেন। এসময় বক্তারা বলেন,রেহেনা পারভীন একজন সৎ, দক্ষ ও কৃষকবান্ধব কর্মকর্তা। তিনি দায়িত্ব নেওয়ার পর আলমডাঙ্গায় কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পাশাপাশি কৃষি অফিসার কঠোরভাবে ডিলার পয়েন্টগুলো মনিটরিং রেখেছিল সে কারনে অনেক মুনাফা লোভী ব্যবসায়ীরা সার মজুত ও পাচার করা থেকে বঞ্চিত হয়েছে মূলত এসব জাগায়ই লাগাম টেনে ধরার কারনে একশ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীর অদৃশ্য শক্তির বলে তাকে বদলি করেছে। কৃষকরা তাদের “কৃষকদের বন্ধু” কর্মকর্তা বা “দক্ষ” কর্মকর্তার বদলি আদেশকে অযৌক্তিক ও অন্যায় বলে অভিহিত করেছেন।

এসময় বক্তারা বলেন,‘রেহেনা পারভীন শুধু একজন অফিসার নন, তিনি মাঠ পর্যায়ের কৃষকের কাছে ভরসার প্রতীক। তার উপস্থিতিতেই আলমডাঙ্গায় কৃষি খাতের দুর্নীতি ও অনিয়ম কমেছে। অনেক প্রভাবশালী ব্যবসায়ী এতে অসন্তুষ্ট হয়ে তার বদলির জন্য কৌশল নিয়েছে।’
মানববন্ধন শেষে কৃষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

আলমডাঙ্গায় কৃষি অফিসারকে বদলির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫