, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দামুড়হুদায় টাস্কফোর্স অভিযানে বিপুল চায়না দুয়ারী জাল জব্দ

  • প্রকাশের সময় : ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৩৮১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিষ্ণপুর, জুড়ানপুর ও নথিপোতা গ্রামে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিকেল সাড়ে ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে মজুতকৃত চায়না দুয়ারী জালের তথ্যের ভিত্তিতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনটি গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী। এতে অংশ নেন এক প্লাটুন বিজিবি সদস্য, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাশফিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ফারুক মহলদার ও দামুড়হুদা থানা পুলিশের সদস্যরা।

অভিযানকালে মোট ১৫ লাখ টাকা মূল্যের ১০০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চোরাচালান, অবৈধ মজুত ও পরিবেশ বিধ্বংসী উপকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

দামুড়হুদায় টাস্কফোর্স অভিযানে বিপুল চায়না দুয়ারী জাল জব্দ

প্রকাশের সময় : ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫