, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার জীবননগরে গ্রাম আদালতের কার্যকর বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস

  • প্রকাশের সময় : ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১০ পড়া হয়েছে

শিমুল রেজা,
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ও উদিয়মান রাজনীতিবিদ আব্দুল করিম বিশ্বাস। এবারের নির্বাচনে আবারো কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।বর্তমানে ৩ নং কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

​তরুণ ভোটারদের প্রথম পছন্দ কার্পাসডাঙ্গা ইউনিয়নের একটি বড় অংশ জুড়ে রয়েছে তরুণ ও নতুন ভোটার। স্থানীয় তরুণদের মতে, তারা এবার এমন একজন জনপ্রতিনিধি চান যিনি তাদের ভাষা বোঝেন এবং এলাকার উন্নয়নে আধুনিক চিন্তাভাবনা পোষণ করেন। তরুণদের নানাবিধ সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সবসময় পাশে থাকায় তরুণ প্রজন্মের মাঝে তার একটি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি হয়েছে।​এলাকার কয়েকজন তরুণ ভোটারের সাথে কথা বললে তারা জানান:

​”আমরা আবারো আব্দুল করিম বিশ্বাস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে। আব্দুল করিম বিশ্বাস ভাই তরুণদের দুঃখ-কষ্ট বোঝেন। তিনি চেয়ারম্যান হলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।”​চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল করিম বিশ্বাস প্রত্যয়
নিজের প্রার্থীতা ও জনপ্রিয়তার বিষয়ে জানতে চাইলে আব্দুল করিম বিশ্বাস বলেন, “আমি ছাত্রজীবন থেকেই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে আসছি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। কার্পাসডাঙ্গা সাধারণ মানুষের ভালোবাসা আমাকে সবসময় শক্তি জুগিয়েছে।”​তিনি আরও যোগ করেন, “তরুণরা ও সাধারণ জনগণ আমার প্রধান শক্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ কার্পাসডাঙ্গাবাসী আমাকে ব্যালটের মাধ্যমে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়নের অবহেলিত অবকাঠামোগত উন্নয়নে নিজেকে উৎসর্গ করব
গরিবের হক তাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে ইউনিয়ন জুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ” ​নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নে আব্দুল করিম বিশ্বাসের পক্ষে জনসমর্থন ততটাই দৃশ্যমান হচ্ছে। এখন দেখার বিষয়, তরুণদের এই জোয়ার আগামী নির্বাচনে ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটায়

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭

কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস

প্রকাশের সময় : ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬