, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া এসব দুর্ঘটনায় বহু আহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কুষ্টিয়া ছয়জন, দিনাজপুর তিনজন ও যশোরে চারজন রয়েছেন। এ ছাড়া ফরিদপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে একজন করে নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

#যশোর
যশোরে একটি কাভার্ডভ্যান, ইজিবাইক ও অপর একটি যানের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ডভ্যানটির চালককে আটক করে যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক চালক ও ঘুনি পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া গ্রামের আনোয়ার আলী (৭০) এবং চার বছর বয়সী শিশু সৌভিক সাহা। এছাড়া গুরুতর আহত সাজ্জাদ হোসেনকে (২৮) উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ইজিবাইকসহ অপর একটি যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও বৃষ্টি সাহার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার আলী ও শিশু সৌভিক সাহাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যান চালককে আটক করে এবং যানটিতে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুর্ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ইজিবাইক উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

#কুষ্টিয়া
কুষ্টিয়ার পৃথক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার খোকসায় বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হন এবং অনেকে আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং পুকুরে পড়ে।

স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করেন। তারা আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছু আহতকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এছাড়াও কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ান বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এসময় ধানবাহী একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়।

এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

#দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সকালে একটি মোটরসাইকেলে থাকা তিন জন আরহী রানীগঞ্জ বাজার থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।

আহত অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ।

#গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন।

#জয়পুরহাট
জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির পাশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশে রওনা হন। এসময় প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ বছর। স্থানীয় লোকজনের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ঘোরাফেরা করতেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

#চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগরে ইজিবাইক, মোটরসাইকেল ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশু ও নারীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইজিবাইক চালক জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুর রহমান ওরফে কালো ফজলুর ছেলে লিখন হোসেন (৩০), মোটরসাইকেল চালক ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩), ইজিবাইকের যাত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের মৃত ফেদ আলী মালিথার ছেলে আমজেদ মালিথা (৪৭), একই গ্রামের মৃত আবু জেহেলের ছেলে আব্দুস সোবহান (৫৭) এবং বজলুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৪২)। এছাড়া আহত হয়েছেন রেশমা খাতুনের এক শিশু কন্যা।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, যাত্রীবোঝাই একটি ইজিবাইক দর্শনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উথলী বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিজ লেন ছেড়ে ডান দিকে গিয়ে দ্রুত গতিতে ইজিবাইকে সামনাসামনি ধাক্কা মারে। এ সময় একটি মোটরসাইকেলেও ধাক্কা মারে মাইক্রোবাসটি।

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে