, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

  • প্রকাশের সময় : এক মিনিট আগে
  • ৪ পড়া হয়েছে
শিমুল রেজা
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪ কেজি ওজনের ছোট ও বড় মিলিয়ে ১৮টি ভারতীয় রূপার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (২১ মে) বেলা পৌনে ২টার সময় ঢাকা থেকে ট্রেনযোগে ফেরার পর রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের নিকটবর্তী চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রাত সোয়া ৮টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল তার সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের নিকট চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় তারা ঢাকা থেকে ট্রেনযোগে আসা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট চাঁদপুরের মরহুম শাহজাহানের স্ত্রী রিজিকা বেগমকে (৬০) আটক করে। তারপর তার দেহ ও ব্যাগ তল্লাশী করে ছোট-বড় মিলিয়ে ১৮টি অবৈধ ভারতীয় রূপার বার ও তার হাতে থাকা একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার করা রূপার আনুমানিক ওজন ৪ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে বিজিবি। উদ্ধার করা রূপাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাজমুল হাসান।
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

প্রকাশের সময় : এক মিনিট আগে