, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার জীবননগরে গ্রাম আদালতের কার্যকর বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

  • প্রকাশের সময় : ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৪ পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৩ পুলিশসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা সামনে বিএনপি দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই জাহিদ, কনস্টেবল পিপলু ও সেলিম।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং চলছিল। হঠাৎ করে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রুপ নেয়। তখন এক পক্ষের ধাওয়া খেয়ে আরেক পক্ষ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ থামাতে গেলে ৩ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়। এ ঘটনার পর থেকে দুগ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মো. রাশেদ খান বলেন, সকালে কালীগঞ্জ থানা রোড়ে আমাদের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলাম। সে সময়ে আমার সাথে দেখা করতে নেতাকর্মীরা আসে। সবার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে কর্মীরা নিজেদের মধ্যে স্ংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ থামাতে এলে পুলিশের সাথেও তারা কথা কাটাকাটি করে। আসলে তাদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয় আমি তখন নিজেও বুঝতে পারিনি।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, আমাদের থানার সামনে রাশেদ খানের দলীয় কার্যালয় রয়েছে। যেখানে তাদের মিটিং চলছিল। হঠাৎ করেই তারা মারামারি করতে করতে রাস্তায় নেমে পড়ে, এমনকি থানার মধ্যে প্রবেশ করে মারামারি শুরু করে দেয়। তখন মারামারি থামাতে গেলে আমাদের তিন জন পুলিশ সদস্য আহত হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

প্রকাশের সময় : ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬