, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ২৬ মণের ‘রাজাবাবু’ মাতাবে কুষ্টিয়া, দাম হাঁকছেন ৮ লাখ দর্শনায় ৪৮ বোতল মাদকদ্রব্য এস্কাফ ও মোটরসাইকেল উদ্ধার দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার  চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২১ তরুণ-তরুণী দামুড়হুদায় ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দর্শনা কেরু চিনিকলে আখ রোপণের নতুন মৌসুমের উদ্বোধন করলেন শিল্প সচিব ওবাইদুর রহমান

  • প্রকাশের সময় : ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪১ পড়া হয়েছে

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরীক্ষামূলক খামারে রিংপিট পদ্ধতিতে আখ চাষের নতুন রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবাইদুর রহমান।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ২০২৫-২৬ রোপণ মৌসুম উপলক্ষে আকন্দবাড়ীয়া খামারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চিনিকল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী সর্বোচ্চ আখ উৎপাদন নিশ্চিত করতে আধুনিক রিংপিট পদ্ধতি ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব মোঃ ওবাইদুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আখ চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয় বাড়বে। রিংপিট পদ্ধতি একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। এ পদ্ধতি সারাদেশে সম্প্রসারণ করা গেলে দেশের চিনি শিল্প আরও লাভজনক ও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরিজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ রশিদুল হাসান, কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান (এফসিএমএ) জানান, প্রচলিত পদ্ধতিতে প্রতি একরে গড়ে ২০-৩০ মেট্রিক টন আখ উৎপাদন হলেও রিংপিট পদ্ধতিতে তা ৬০-৭০ মেট্রিক টনে উন্নীত করা সম্ভব। এতে মিল, কৃষক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাই আর্থিকভাবে লাভবান হবেন। তিনি আখচাষিদের এই আধুনিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।
উদ্বোধন শেষে শিল্প সচিব ও প্রতিনিধিদল কেরু চিনিকলের বায়ো ফার্টিলাইজার (জৈব সার) কারখানা ও ডিস্টিলারি বিভাগ পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক

দর্শনা কেরু চিনিকলে আখ রোপণের নতুন মৌসুমের উদ্বোধন করলেন শিল্প সচিব ওবাইদুর রহমান

প্রকাশের সময় : ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬