, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার জীবননগরে গ্রাম আদালতের কার্যকর বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

টানা ৫ দিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা:তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস

  • প্রকাশের সময় : ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৭১ পড়া হয়েছে

শিমুল রেজা,
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা, একই সাথে বেড়ে গেছে শীতের তীব্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু শৈত্য প্রবাহের কাছে পৌঁছে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। আজ রবিবার( ৪ জানুয়ারি) টানা ৫ দিনের শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গা তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরো তীব্র আকার ধারণ করেছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আজ রবিবার ভোর রাত থেকে চুয়াডাঙ্গা কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে। ২০০ মিটার দূরের কোন কিছু দেখা যাচ্ছে না।

কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইন জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭

টানা ৫ দিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা:তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশের সময় : ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬