, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ যুবক আটক দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি

  • প্রকাশের সময় : ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৫৯ পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন (৫৪) হত্যা মামলার একমাত্র আসামি বাচ্চু মিয়ার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে ভাড়ার সন্ধানে মেহেরপুর শহরে আসেন নিহত জামাল হোসেন। আসামি বাচ্চু মিয়া ওইদিন সন্ধ্যায় জামাল হোসেনের ইজিবাইক ভাড় করে নিয়ে যায় শেখ পাড়ায়। কৌশলে তাকে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাচ্চু মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্তের এক পর্যায়ে বাচ্চু মিয়া গ্রেফতার হয়। জামাল হোসেন হত্যাকান্ডের স্বীকারোক্তি দেয় আদালতে। পুলিশ বিজ্ঞ আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পেশ করে। পুলিশ তদন্ত প্রতিবেদন গ্রহণ এবং সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত একমাত্র আসামি বাচ্চু মিয়ার মৃত্যুদন্ডের আদেশ দেন।

মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক জানান, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ বিচারক আসামির মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সাজার আদেশ দিয়েছেন। এদিকে রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। আদালেতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ

জনপ্রিয়

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

প্রকাশের সময় : ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫