
দামুড়হুদা উপজেলা সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির অবসান হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের উদ্যোগে গতকাল রবিবার বেলা সাড়ে ৩ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় বিষয়টির সমাধান হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার শাহীন আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনুর মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় মুঠোফোনে জেলা প্রশাসক লুৎফুন নাহার সুন্দর, সমৃদ্ধ ও উন্নয়নমুখী চুয়াডাঙ্গা গঠনে জেলার সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ইতিবাচক যোগাযোগ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে একযোগে কাজ করলেই জেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, দামুড়হুদা ও দর্শনা প্রেসক্লাবসহ জেলার গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
আলোচনায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা। দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহ-সভাপতি মোজাম্মেল শিশির। দামুড়হুদা প্রেসক্লাব নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন, প্রেসক্লাব সদস্য শেখ হাতেম, জহুরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।




















