, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ববিতা খাতুন পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার জীবননগরে গ্রাম আদালতের কার্যকর বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির

দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৮১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দশমী ব্রিজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনানিবাসের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়।প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে, যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশের সময় : ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫