, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ যুবক আটক দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি

আলমডাঙ্গায় পৃথক চার মামলায় ১০ জন আসামি আটক

  • প্রকাশের সময় : ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪৯৯ পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি মামলায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। থানার ওসি মাসুদুর রহমান জানান, এসব মামলার তদন্ত চলছে এবং আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় থানায় একটি মামলা (নং-২১) হয়। এতে আসামি করা হয়েছে স্টেশনপাড়ার রুবেল হোসেন (২৮), রংপুরের মো. মোমিন মিয়া (২৬) ও গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার কামরুজ্জামান (৩৫)-কে। তাঁদের বিরুদ্ধে ২৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগের দিন, ১৭ জুলাই দায়ের হওয়া আরও একটি মাদক মামলায় (নং-২০) আসামি করা হয় মুন্নি খাতুন (৫৫) ও তারেক সরদার (৪০)-কে। তাঁরা স্টেশনপাড়া ও মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা।চুরি সংক্রান্ত একটি মামলা (নং-২০) দায়ের হয় ২৮ জুন। দণ্ডবিধির ৩৭৯ ধারায় করা মামলায় আসামি করা হয়েছে সাদ্দাস হোসেন (২৫) ও ওমর ফারুক ওরফে মানিক (৩৮)-কে। তাঁদের মধ্যে একজন ষ্টেশনপাড়ায় শ্বশুরবাড়িতে অবস্থান করতেন। এর আগে ৭ জুন দায়ের হওয়া আরেকটি মামলায় (নং-১০), দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযুক্ত করা হয়েছে শাহাবুল (৪৫) ও আব্দুস সালাম (২৬)-কে। তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচাজ (ওসি) মাসুদুর রহমান বলেন, অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি। মাদক ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয়

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

আলমডাঙ্গায় পৃথক চার মামলায় ১০ জন আসামি আটক

প্রকাশের সময় : ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫