, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ববিতা খাতুন পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার জীবননগরে গ্রাম আদালতের কার্যকর বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা

চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : ২৬ মিনিট আগে
  • ২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ই জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসান। তিনি জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর বাজার এলাকায় চাউল, ঔষধ, সার ও বীজ বিক্রয়ের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ তদারকির সময় মূল্য তালিকা হালনাগাদ না করায় আশরাফুল হকের প্রতিষ্ঠান আশরাফুল স্টোরকে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় আব্দুল হাকিমের প্রতিষ্ঠান জয়া বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতীত ব্যাবসা পরিচালনা করার জন্য আব্দুল আলীমের প্রতিষ্ঠান এরিন চাউল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন
চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালাম জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

মোহাম্মদ মামনুন হাসান বলেন,ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণে ব্যবসায়ীদের আইন মেনে ব্যাবসা পরিচালনার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।

জনপ্রিয়

দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ২৬ মিনিট আগে