, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ববিতা খাতুন পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার জীবননগরে গ্রাম আদালতের কার্যকর বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে
শিমুল রেজা,
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। তিনি ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি আরও বলেন অফিস ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা,দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দিক নির্দেশনা প্রদান করেন। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার। এ সময় প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : এক ঘন্টা আগে