, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ আটক ১ জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি দামুড়হুদা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেফতার চুয়াডাঙ্গায়-৬ বিজিবির ব্যারাক থেকে নায়েকের মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গা সীমান্তে ‘পুশইন’ উত্তেজনা, কঠোর অবস্থানে প্রতিহত, বিজিবি চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে; ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবক নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শরীফুজ্জামান দামুড়হুদা ও দর্শনায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ আটক ১

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ১ পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক বিক্রির অর্থ।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার (৫ জুন) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে এসআই শীতল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গড়চাপড়া গ্রামের বোরহান হোসেন টিপুর বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে একটি টিনের ড্রামের ভেতর থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৯০০ টাকাও জব্দ করা হয়।এ ঘটনায় কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মোঃ রাহুল ওরফে রুহুল (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজা বিক্রি ও সংরক্ষণের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতা, মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে সম্পৃক্ত আরও চারজনের নাম উল্লেখ করে এবং ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
জনপ্রিয়

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ আটক ১

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ আটক ১

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে