, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবক নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শরীফুজ্জামান দামুড়হুদা ও দর্শনায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড চুয়াডাঙ্গার বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ক্ষমতার মোহে নয়,বরং মানুষের অকৃত্রিম ভালোবাসাই পথচলার মূল শক্তি, আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত পেট্রোল–অকটেন-কেরোসিনের দাম বাড়লো লিটারে ৫ টাকা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে নারী শিশু সহ আটক ১০

চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর আলী উপজেলার নতিপোতা গ্রামের নুহু নবী শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার শিশু সন্তানকে নেওয়ার জন্য শ্বশুর ওমর আলীর ঘরে যান। এ সময় ওমর আলী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে পরিবারের কাছে ধর্ষণের বিচার চান তিনি। কিন্তু বিচার না পেয়ে ভুক্তভোগী গত ২১ মে তার বাবার বাড়ি রংপুরে চলে যান।

এরপর ২২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভুক্তভোগী। দীর্ঘ ১৫ দিন পর বুধবার দিবাগত রাতে তিনি শ্বশুর ওমর আলীর নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার ভোরের দিকে ওমর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে