, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ আটক ১ জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি দামুড়হুদা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেফতার চুয়াডাঙ্গায়-৬ বিজিবির ব্যারাক থেকে নায়েকের মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গা সীমান্তে ‘পুশইন’ উত্তেজনা, কঠোর অবস্থানে প্রতিহত, বিজিবি চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে; ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবক নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শরীফুজ্জামান দামুড়হুদা ও দর্শনায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে; ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে জয়রামপুর চায়ের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি আব্দুল্লাহ, তিনি জীবননগর উপজেলার শাপলাকলিপাড়া এলাকার আরফান আলির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বিপুল পরিমাণ মাদক বহন করে একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল দামুড়হুদার জয়রামপুর এলাকায় অবস্থান নেয়।

পরে ঢাকা থেকে জীবননগরগামী পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৫৯) একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী আব্দুল্লাহকে আটক করে তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ আটক ১

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে; ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে