, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্পাসডাঙ্গায় মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ী’র আত্মহত্যা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত ,অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক দামুড়হুদায় ৬ ঘন্টার ব্যবধানে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু,এলাকায় শোকের ছায়া দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত ,অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ১৫ পড়া হয়েছে

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০.০০ টাকা এবং পেট্রোল ১৩৫.০০ টাকা দরে বিক্রি হবে।

একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০.০০ টাকা।

মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।

জনপ্রিয়

কার্পাসডাঙ্গায় মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ী’র আত্মহত্যা

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত ,অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে