, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ যুবক আটক দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪১৩ পড়া হয়েছে

গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশিক্ষার পরিবেশ নষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল এ কর্মসূচি পালন করে। দুপুরে সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কবরী রোড ঘুরে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। যারা এসব ষড়যন্ত্র করছে, তারা ১৯৭১ সালের পরাজিত শক্তির উত্তরসূরি। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে চুয়াডাঙ্গা থেকেই তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। তখন কেউ পালানোর সুযোগ পাবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

বক্তারা আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনেই আমরা রাজপথে আছি। বিএনপির কোনো নেতাকর্মী যদি দুর্নীতিতে জড়ায়, দল কখনই তা প্রশ্রয় দেবে না।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয়

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫