, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫ ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান চুয়াডাঙ্গা জেলা শাখার  ছাত্রশিবির সভাপতি হলেন সাগর, সেক্রেটারি মাসুম বিল্লাহ দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে জরিমানা চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার দামুড়হুদায় সশস্ত্র হামলা: আশঙ্কাজনক দুই ভাই; একজন নিহত, অভিযুক্ত ইউপি সদস্য গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ দর্শনায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম মামলায় আওয়ামী লীগের ৪ কর্মী গ্রেফতার অপহরণের চারদিন পর দর্শনা থেকে হাতপায়ে শিকল বাধা অবস্থায় উদ্ধার চুয়াডাঙ্গায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

শিমুল রেজা
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চুয়াডাঙ্গাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো দেশের বিভিন্ন স্থান কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়ায় এ ভূমিকম্প অনুভূত হয়।

সাতক্ষীরার বাসায় অবস্থান করা চুয়াডাঙ্গার এক ভাই জানান কয়েক সেকেন্ডের শক্ত কম্পন অনুভূত হয়, মুহূর্তের জন্য চারপাশ স্থির হয়ে যায়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অ্যালার্ট মেসেজের স্ক্রিন সট শেয়ার করেছেন। এ সময় আতঙ্কে সাতক্ষীরা বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। চুয়াডাঙ্গা দর্শননা থানাধীন কুড়ুলগাছি এলাকার গৃহবধূ সাথী বলেন, দুপুরে নিজের রুমে শুয়ে ছিলাম। হঠাৎ খাট নড়ে ওঠে। ভয় পেয়ে বাইরে বের হয়ে জেনেছি ভূমিকম্প হয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলা, কম্পন অনুভূত হয়েছে সাতক্ষীরা, চুয়াডাঙ্গাসহ অন্যান্য জেলায়। তবে এখনো পর্যন্ত তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

জনপ্রিয়

কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে