, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই চুয়াডাঙ্গায় সীমান্তে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২ চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে গবাদি পশু নিহত, ৩ নারী আহত, চুয়াডাঙ্গা জেলা পরিষদের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রয় নগদ টাকাসহ আটক ১ জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি দামুড়হুদা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেফতার চুয়াডাঙ্গায়-৬ বিজিবির ব্যারাক থেকে নায়েকের মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গা সীমান্তে ‘পুশইন’ উত্তেজনা, কঠোর অবস্থানে প্রতিহত, বিজিবি

দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারের পর রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৬) এবং মিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক আকাশ (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া সাধারণ ডায়েরি (জিডি) নং-১৮২-এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে গত শনিবার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে গভীর রাতে তারিনিপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৩ জুন দিবাগত রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মশাল মিছিলকে কেন্দ্র করে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় এ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, “মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের চলমান অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে