, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১২৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সালমান একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

নিহতের মা সালেহা বলেন, সালমান মানসিক ভারসাম্যহীন ছিল। তার চলাফেরা ছিল অস্বাভাবিক। সংসার জীবনে তার ৮ বছর ও ৩ বছরের দুই পুত্র সন্তান রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জের ধরে তার বউ সন্তানদের নিয়ে গত তিন মাস ধরে বাপের বাড়ি সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় অবস্থান করছে। গত রাত রাত ২টার দিকে সালমান বাইরে থেকে বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে দেয়। তার অস্বাভাবিক আচরণ দেখে কিছুক্ষণ পর জানালার ফাঁক দিয়ে দেখি আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে সালমানের মৃতদেহ উদ্ধার করে।

সালমানের স্ত্রী সোনিয়া খাতুন বলেন, আমার বিয়ে হয়েছে দীর্ঘ ৯ বছর। আমার দুইটা পুত্র সন্তান রয়েছে। সালমান মাদকাসক্ত হয়ে পড়ার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। প্রতিনিয়ত সে আমাকে মারধর করত এবং সংসার চালাতে পারত না। এ কারণে আমি রাগ করে ৩ মাস আগে বাপের বাড়িতে চলে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান, যুবকের গলায় ফাঁস দেওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

জীবননগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫