
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটির (সেট-আপ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জেলা কার্যালয়ে (ডিসি কোর্টের সামনে) আয়োজিত এক অনুষ্ঠানে এ সেট-আপ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সাবেক সভাপতি মো. সাগর আহমেদকে জেলা সভাপতি হিসেবে মনোনীত করা হয় এবং সাবেক অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহকে জেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মফিজুর রহমান জোয়ার্দার, হাফেজ বিলাল হুসাইন, মাহফুজুর রহমান ও মহসিন এমদাদুল্লাহ জামেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হানসহ বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
প্রধান অতিথি তার বক্তব্যে নবনির্বাচিত দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তাদের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যুব সমাজকে সব ধরনের অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর চুয়াডাঙ্গা জেলা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি সাগর আহমেদ। সঞ্চালনা করেন সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়




















